ময়মনসিংহে বাস-অটো সংঘর্ষ, শিশুসহ নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দার গাছপাড়া বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে।
Related News
ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের ধাক্কায় প্রাণ গেলো যুবকের
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদেRead More
কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রীRead More



Comments are Closed