Main Menu

বছরের প্রথম দিনে বাংলাদেশে ৯২৩৬ শিশুর জন্ম

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২১ সালের প্রথম দিনে বাংলােদেশে ৯,২৩৬ শিশু জন্মগ্রহণ করেছে। এছাড়া, দিনটিতে বিশ্বজুড়ে তিন লাখ ৭১ হাজারের বেশি শিশু জন্মগ্রহণ করেছে।

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এ তথ্য জানায়।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোরে এ তথ্য জানিয়ে বলেন, ১ জানুয়ারি জন্ম নেওয়া শিশুরা এক বছর আগের চেয়েও অনেক বেশি আলাদা এক পৃথিবীতে এসেছে।

Manual3 Ad Code

প্রতিবছরের মতো এবারও বিশ্বের প্রথম নবজাতক জন্মগ্রহণ করেছে প্রশান্ত মহাসাগরীয় ফিজি দ্বীপপুঞ্জে এবং প্রথম দিনের হিসাবে শেষ শিশুটির জন্ম যুক্তরাষ্ট্রে।

Manual3 Ad Code

এদিন বিশ্বব্যাপী মোট যত শিশু জন্মগ্রহণ করেছে, তার অর্ধেকই রয়েছে ১০টি দেশে। ইউনিসেফের তালিকা অনুযায়ী, এ তালিকায় সবার ওপরে থাকা ভারতে ২০২১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেছে ৫৯ হাজার ৯৯৫ জন নবজাতক।

Manual7 Ad Code

এরপরই যথাক্রমে রয়েছে চীন (৩৫,৬১৫), নাইজেরিয়া (২১,৪৩৯), পাকিস্তান (১৪,১৬১), ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬), যুক্তরাষ্ট্র (১০,৩১২), মিশর (৯,৪৫৫), বাংলাদেশ (৯,২৩৬) ও কঙ্গো প্রজাতন্ত্র (৮,৬৪০)।

ইউনিসেফের অনুমান, ২০২১ সালে বিশ্বজুড়ে ১৪০ মিলিয়ন শিশু জন্মগ্রহণ করবে।

এদিকে চলতি বছরই ৭৫ বছর পূর্তি করতে যাচ্ছে ইউনিসেফ।

Manual3 Ad Code

ইউনিসেফের প্রধান বলেন, ১ জানুয়ারি জন্মগ্রহণ করা শিশুরা বিশ্বের উত্তরাধিকারী হবে, যা আমরা আজ তাদের জন্য গড়ে তুলতে শুরু করেছি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code