Main Menu

বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়াল ৮ কোটি ৪৯ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যে ইউরোপে মিলেছে করোনা নতুন ধরন, যা আগের করোনাভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আর এ ভাইরাসে বর্তমানে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি ৪৯ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ ৪৩ হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৪৯ লাখ ৭৫ হাজার ২৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১৮ লাখ ৪৩ হাজার ৩১৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৯৩ হাজার।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি নয় লাখ ৪ হাজার ৭০১ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৬৮২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি তিন লাখ ২৪ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন এক লাখ ৪৯ হাজার ৪৭১ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৭ লাখ ১৬ হাজার ৪০৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৯৫ হাজার ৭৪২ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ১২ হাজার ৬৩৭ জন। ভাইরাসটিতে মারা গেছে ৫৮ হাজার দুজন।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৬ লাখ ৪৩ হাজার ২৩৯ জন। এর মধ্যে মারা গেছে ৬৪ হাজার ৯২১ জন।

এদিকে তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed