১৪ বছরের মেয়েকে ধর্ষণ, মা ও প্রেমিক গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক: যেকোনও সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ মা। কিন্তু সেই মা-ই যদি সন্তানের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনার সাক্ষী হয়ে থাকল ভারতের চেন্নাই। যেখানে নিজের মেয়েকেই ধর্ষণ করতে প্রেমিককে সাহায্য করলেন এক নারী। শুধু তাই নয়, এ কারণে গর্ভবতীও হয়ে পড়ে ১৪ বছর বয়সী ওই বালিকা। সম্প্রতি একটি হাসপাতালে সন্তানের জন্মও দিয়েছে সে। এ ঘটনায় ওই নারী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদ মাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ তাদের প্রতিবেদনে জানায়, কয়েকবছর আগেই অভিযুক্ত নারীর ডিভোর্স হয়েছিল। পরবর্তীতে শেখর নামে এক রং মিস্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর মাঝে মাঝেই ওই নারীর সঙ্গে দেখা করতে আসত ওই ব্যক্তি। কিন্তু এর মাঝেই নারীর ১৪ বছর বয়সী মেয়ের ওপর কুনজর পড়ে তার। তাকেও যৌন হেনস্তা করতে থাকে তার প্রেমিক। বিষয়টি মাকে জানালে সে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো মানিয়ে নিতে বলেন। এর মধ্যেই গর্ভবতী হয়ে পড়ে ওই বালিকা।
বিষয়টি জানতে পেরে মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে আসে অভিযুক্ত মা। পরবর্তীতে মেয়েটি তার মামাকে পুরো বিষয়টি জানায়। এরপর বোনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন অভিযুক্ত নারীর ভাই। শেষপর্যন্ত যোগাযোগ করতে না পেরে যান পুলিশের কাছে। দু’জনের নামে মামলা করার পর তাদের গ্রেফতার করা হয়।
এদিকে প্রসব বেদনা উঠলে ওই বালিকাকে একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক সন্তানের জন্মও দেয় সে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তোলেন সবাই।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed