Main Menu

অধ্যাপক আতফুল হাই শিবলী আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভাইস চ্যান্সেলর, ইউজিসির সাবেক মেম্বার এবং সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির সদ্য প্রাক্তন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আতফুল হাই শিবলী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন বরেণ্য এই শিক্ষাবিদ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মো. শাহান আহমেদ।

বর্ণাঢ্য কর্মজীবনে সর্বশেষ চলতি বছরের আগষ্ট পর্যন্ত ড. আতফুল হাই শিবলী নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী অধ্যাপক নাজিয়া খাতুন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বোন। এই দম্পত্তির একমাত্র ছেলে আমেরিকা প্রবাসী।

খ্যাতিমান শিক্ষাবিদ আতফুল হাই শিবলী বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ -উপাচার্য, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ড. আফতুল হাই শিবলীর গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে। তার বাবা ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন।

শোক : অধ্যাপক ড. আতফুল হাই শিবলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী। শোকবার্তায় তিনি প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed