ইংল্যান্ড ফেরত ৬ ভারতীয়ের শরীরে করোনার নতুন স্ট্রেইন
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ড ফেরত ছয় ভারতীয় নাগরিকের শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
এতে বলা হয়েছে, করোনার নতুন স্ট্রেইনে আক্রান্তদের মধ্যে তিন জন বেঙ্গালুরু, দুই জন হায়দ্রাবাদ ও একজন পুনের বাসিন্দা। তাদেরকে ইতোমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে।
এছাড়া ওই ছয় জনের সহযাত্রী, পরিবারের সদস্য ও সংস্পর্শে যারা গিয়েছিলেন, তাদেরও কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদেরও করোনা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গেছে।
এনডিটিভি জানায়, ভারতে গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ইংল্যান্ড থেকে ৩৩ হাজার যাত্রী ফিরেছেন। যাদের মধ্যে ১১৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। তাদের নমুনা ‘জিনোম সিকোয়েন্সিং’র জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে থেকে ছয় জনের শরীরে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে।
ইংল্যান্ডে করোনাভাইরাসের নতুন স্ট্রেন আবিষ্কারের পর এখন পর্যন্ত ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান, লেবানন ও সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশ নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে।
নতুন স্ট্রেইন শনাক্তের পর ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে ফ্লাইট বন্ধ করেছে ভারত।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed