বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা, চালকের সহকারী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই পৌর শহরে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ওই বাসের চালকের সহকারী রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (২৭ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৮ ডিসেম্বর) পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার খালেদ্দুজামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এক বিশেষ অভিযানের মাধ্যমে পিবিআইয়ের সদস্যরা তাকে গোবিন্দগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া বাসটির চালককে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান পিবিআইয়ের এ কর্মকর্তা।
প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে যাওয়া ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের একটি বাসে দিরাই যাচ্ছিল মেয়েটি। তার বাবার ভাষ্য, পৌরসভার সুজানগর এলাকায় বাকি যাত্রীরা নেমে গেলে বাস ফাঁকা হয়ে যায়। এ সময় বাসের চালক ও হেলপার তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। এক পর্যায়ে দুই জন ধর্ষণের চেষ্টা চালালে আত্মরক্ষায় চলন্ত বাস থেকে লাফ দেয় মেয়েটি।
স্থানীয়রা আহত মেয়েটিকে দিরাই হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। শনিবার মধ্যরাতে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা।
এই ঘটনায় শনিবার রাতে অজ্ঞাত তিন জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন নির্যাতিতার বাবা
Related News
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed