ওয়াই-ফাইয়ের স্পিড বাড়াবেন যেভাবে
প্রযুক্তি ডেস্ক: ইন্টারনেট স্লো হওয়াটা ওয়াই-ফাই ব্যবহারকারীদের নিত্যদিনের একটি সমস্যা। নেট দুনিয়ায় আমরা সবাই চাই দ্রুত গতির ইন্টারনেট। কাজ করার সময়ে অথবা বিনোদনের সময়ে যদি ইন্টারনেট স্লো হয়ে যায়, তবে বিরক্ত হতে হয় বই কী! ওয়াই-ফাইয়ের ইন্টারনেট গতি দুর্বল হলে কিংবা রাউটার ঠিকঠাক কাজ না করলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। তবে সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে ওয়াই-ফাইয়ের ইন্টারনেট সংযোগটি শক্তিশালী করতে পারেন আপনিও!
ওয়াই-ফাই সংযোগের গতি বাড়াতে হলে প্রথমেই আপনাকে রাউটারের অবস্থান পরিবর্তন বা অবস্থানের মাঝে সমন্বয় রক্ষা করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, রাউটার বাড়ির ভিতরে আসা ইন্টারনেট তারের খুব কাছাকাছি রাখা হয়ে থাকে। এটা মোটেও উচিত নয়। ওয়াই-ফাই রাউটারটিকে বাড়ির একটি মাঝামাঝি স্থানে রাখুন, যাতে বাড়ির সর্বত্রই সহজে ইন্টারনেট সংযোগ সমানভাবে পায়।
অনেক সময় রাউটারের অবস্থান পরিবর্তন করেও ইন্টারনেটের গতি উন্নত বা বাড়ানো সম্ভব হয় না। সেক্ষেত্রে কর্মক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টেনা পরিবর্তন করা যেতে পারে। রাউটারের চারপাশে যদি অনেক দেওয়াল বা অনেক বাধা থাকে তবে সেক্ষেত্রে একটি এক্সটারনাল অ্যান্টেনা রাউটারের সামনে বা সঠিকভাবে ব্যবহার করে রাউটারের কার্যক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে পারেন। কারণ রাউটারের কার্যক্ষমতা বাড়লে ইন্টারনেটের স্পিডও বাড়বে।
ওয়াই-ফাই ব্যবহার করলে যেকোনো ভালো মানের রাউটার ব্যবহার করুন। সেটি হতে পারে ডাবল অ্যান্টেনা বা মাল্টি অ্যান্টেনা। রাউটারটি ২.৪ গিগাহার্জ থেকে ৫ গিগাহার্জ এবং ৮০২.১১ এসি কিংবা ৮০২.১১ এন স্ট্যান্ডার্ডের কি না, তা দেখে নেওয়া ভালো।
যে ওয়াই-ফাই রাউটার ব্যবহার করবেন সেটিও একটি ড্রাইভার সফটওয়্যারের মাধ্যমে কার্য সম্পাদন করে থাকে। তাই সময়ে সময়ে রাউটারের ড্রাইভার সফটওয়্যার আপডেটে নজর দিতে হবে। আপডেটের ব্যাপারে জানতে রাউটারের কম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
কর্ডলেস ফোনের কানেকশন, মাইক্রোওয়েভ কিংবা ব্লুটুথের জন্য অনেক সময় ওয়াই-ফাই রাউটার সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারে না। এ ক্ষেত্রে ডাবল রাউটার ব্যবহার করলে সমস্যা অনেকটাই কমে যাবে।
রাউটারে নেটওয়ার্কের পরিসীমা বাড়ানোর জন্য একটি ওয়্যারলেস রিপিটারের সাহায্য নিতে পারেন। এই রিপিটার রাউটার এবং সংযুক্ত ডিভাইসের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে। কম দামে বাজারে এমন অনেক ভালো ভালো রিপিটার পাওয়া যায়।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed