সিলেটে ১২ জন শনাক্তের দিনে সুস্থ ২৬ জন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২জন। এর মধ্যে সিলেট জেলায় ৮ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন।
এনিয়ে রোববার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৪১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯০৮০ জন, সুনামগঞ্জে ২৫০৮ জন, হবিগঞ্জে ১৯৫০ জন ও মৌলভীবাজার জেলায় ১৮৭৫ জন।
রোববার সকালে সিলেট বিভাগীয় কার্যালয় (স্বাস্থ্য) সূত্রে এসব তথ্য জানা গেছে।
অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৪ জন ও মৌলভীবাজারে ২জন।
এই ২৬ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৪ হাজার ৪০৪ জন। এর মধ্যে সিলেটে ৮৬১৮ জন, সুনামগঞ্জে ২৪৫৫ জন, হবিগঞ্জে ১৫৯৫ জন ও মৌলভীবাজারে ১৭৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে কেউ মারা যাননি করোনাভাইরাসে। এ পর্যন্ত বিভাগে মোট মৃত্যু হয়েছে ২৬২ জনের। এর মধ্যে সিলেট জেলায় ১৯৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারে ২২ জন।
সিলেট বিভাগে আজ রোববার (২৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত মোট ৩৫ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শুধু সিলেট জেলায় ৩৩ জন। বাকি তিন জন হবিগঞ্জে। সিলেটের ৩৩ জনের মধ্যে বেশিরভাগই শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed