করোনা পরীক্ষা করতে গিয়ে ১৫ জনের মৃত্যু!
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনায় বিপর্যস্ত সারা বিশ্ব। করোনা নেগেটিভ সনদ ছাড়া এক দেশ থেকে আরেক দেশে প্রবেশে রয়েছে কড়াকড়ি। করোনা পরীক্ষা নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সীমান্তেও। সেখানেই করোনা পরীক্ষা করাতে গিয়ে এবার প্রাণ হারাতে হলো ১৫ জনকে।
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, ক্রিসমাসের ছুটিতে দক্ষিণ আফ্রিকা প্রবেশে ইচ্ছুকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে আফ্রিকা-জিম্বাবুয়ে সীমান্ত এলাকায় বেড়ে গেছে মানুষের চাপ। সারি সারি গাড়ি ও ট্রাকের কারণে জ্যাম ছাড়িয়ে গেছে কয়েক কিলোমিটার।
এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় সেখানেই প্রাণ হারিয়েছেন ১৫ জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও বেশ-কয়েকজন।
উল্লেখ্য, বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনাভাইরাস। ইতোমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। বর্তমানে বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি। মহামারিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ৫৬ হাজারেরও বেশি।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ১ লাখ ৯৬ হাজার ৪৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৫৬ হাজার ৯৭৪ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৯৯ জন।
Related News
শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে এনার্জি ড্রিংকস নিষিদ্ধ
Manual7 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এক যুগান্তকারী সিদ্ধান্তRead More
সৌদি আরবে এক সপ্তাহে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ব্যাপক ধরপাকড় অভিযানের মধ্য দিয়ে এক সপ্তাহেই ১৫Read More



Comments are Closed