সড়ক দখল করে ব্যবসা করায় ৯ প্রতিষ্টানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার ব্যস্ততম এলাকা পুরাতন রেল স্টেশন সড়ক। সম্প্রতি এই সড়ক প্রসস্থ করে সংস্কার কাজ সম্পন্ন করেছে সিলেট সিটি করপোরেশন। কিছু কাজ এখনো চলমান রয়েছে। তবে এই সড়কটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে স্থানীয় কাঠ ব্যবসায়ীরা।
সড়কের পাশের সরকারী জমি দখল করে ব্যবসা পরিচালনা করছেন তারা। ফলে এই সড়কে চলাচলে দুর্ভোগে পড়তে হয় যাত্রী ও পথচারীদের।
এ অবস্থায় পুরাতন রেল স্টেশন সড়ক এলাকায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সিলেট সিটি করপোরেশনের ২টি ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান পরিচালনা করে। সড়ক দখল ও সড়কের পাশের সরকারী জমি দখলমুক্ত করতে এই অভিযান পরিচালনা করা হয।
অভিযানে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া ৬ ট্রাক কাঠ জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
সিসিক সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশন থেকে বার বার তাদেরকে সড়ক দখল মুক্ত করে জনচলাচলে সহযোগিতার আহবান করা হলেও তারা অবৈধভাবে সড়ক দখল ছাড়েননি। ফলে আজ অভিযান চালানো হয়।
সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহ এবং সিসিকের নির্বাহী ম্যাজিট্রেট সুমন চন্দ্র দাশ ভ্রাম্যমান আদালত ২টি পরিচালনা করেন।
অভিযানে সিসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নগরীর রাস্তা ও ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া হোল্ডিং টেক্স ও পানি বিল আদায়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed