সিলেটে পানসি বেকারিকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পানসি বেকারীকে জরিমানা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট। বুধবার (২৩ ডিসেম্বর) সিলেট শহরতলির শাহপরাণ এলাকার পানসি বেকারিকে এ জরিমানা করা হয়।
র্যাব জানায়, র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিলেট শহরতলির শাহপরাণ এলাকার পানসি বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর এএসপি এ.কে.এম কামরুজ্জামান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট (মেট্রো)-এর সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
র্যাব-৯ এর এএসপি এ.কে.এম কামরুজ্জামান সিলেটভিউ-কে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে পানসি বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed