প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ: প্রতিমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস থেকে রক্ষা পেতে প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা মহড়ায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। এসময় যুক্তরাজ্যের সব ফ্লাইট বিশেষ নজরদারিতে আছে বলে জানান তিনি।
মাহবুব আলী বলেন, ‘পর্যবেক্ষণ সাপেক্ষে প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে। এখন সাত দিন বাধ্যতামূলক কোয়ারেনটাইনের সঙ্গে তাদের কেয়ার দেওয়া হচ্ছে। বিমানবন্দর, স্বাস্থ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সবাই আমরা অবগত। এখন আমরা বিশেষ নজরদারি করছি। করোনার সময় সবাই ফ্লাইট বন্ধ করে, আমরাও বন্ধ করি। এরপর আবার আমরা ফ্লাইট চালু করি।’
এসময় উপস্থিত ছিলেন- সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, বিমানবন্দর পরিচালক তৌহিদ উল আহসানসহ অন্যরা।
অপরদিকে মহড়ায় বিমানবাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ,স্বাস্থ্য অধিদফতর অংশগ্রহণ করে। একইসাথে বাংলাদেশ বিমানের কর্মকর্তারাও অংশ নেন।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed