সিলেটে অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিকরা। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের সাথে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর বুধবার রাত থেকেই নগরে চলতে শুরু করেছে অটোরিকশা।
সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল সংযোজনের পুলিশের নির্দেশনা বাতিলসহ ছয় দফা দাবিতে গত সোমবার থেকে ধর্মঘট শুরু করে জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
ধর্মঘট প্রত্যাহারের পর বুধবার রাত সাড়ে ৯টা থেকে নগরীসহ সিলেটের বিভিন্ন রাস্তায় সিএনজি অটোরিকশা চলাচল করতে শুরু করেছে।
সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া হোসেন বলেন, সিলেট মহানগর পুলিশ ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সাথে আমাদের বৈঠক হয়েছে। তারা আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।
এদিকে সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন শুরুর দাবিতে মঙ্গলবার সকাল থেকে তিনদিনের (৭২ ঘন্টা) ধর্মঘট পালন করছে সিলেটের পরিবহন শ্রমিকরা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed