হযরত আমান শাহ (রহ:) হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের চর মোহাম্মদপুর ফকিরপাড়ার পীরবাড়িস্থ হযরত আমান শাহ (রহ:) হাফিজিয়া মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠান ২০ ডিসেম্বর রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারী হযরত মাওলানা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী প্রধান অতিথি হিসেবে মাদরাসাে কার্যক্রম উদ্বোধন করেন।
সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলফাজ উদ্দিনের সভাপতিত্বে ও রাউতখাই ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা এহসানুল হক এহসানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর জালালিয়া সিনিয়র ফজিল (ডিগ্রি) মাদারাসা অধ্যক্ষ মাওলানা জফর উদ্দিন মুহাম্মদ আব্দুল মুনাঈম মনজালালী, এম সাইফুর রহমান বিএম কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, জালালপুর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ নিজাম উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড দক্ষিণ সুরমা উপজেলা শাখার সেক্রেটারী হাফিজ মাওলানা আব্দুস শহীদ।
অনুষ্টা্নে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাবাগান নবারুণ সমাজ কল্যাণ সমিতির সভাপতি আতাউর রহমান কাচা মিয়া, আল্লামা আব্দুল মুকিত মঞ্জালালী র. একাডেমির প্রিন্সিপাল মাওলানা আদনান আহমদ চৌধুরী, ফকিরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ ফখরুল ইসলাম, চর মোহাম্মদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মিজানুর রহমান খান, দৈনিক সিলেট বাণীর দক্ষিণ সুরমা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার, হফিজ মাওলানা বদরুল ইসলাম, কবি মাওলানা লোকমান আহমদ হাকীম, দক্ষিণ সুরমা উপজেলা গণদাবী পরিষদের যোগাযোগ বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম, তালামিযে ইসরামিয়া সিলাম ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা ইমদাদুর রহমান মুক্তা, আফসারুল হক নাজমী, মুরুব্বী লুলু মিয়া, মেহদী হাসান কামরান, মনতাজ আলী, হেলাল মিয়া, নাজিম মিয়া, আশিক উদ্দীন, শাইজলা মিয়া, গেদা মিয়া, আব্দুস সহিদ, ফাইম আহমদ, সিপন আহমদ, ফয়সল আহমদ, মজিবুর রহমান, আব্দুল হান্নান, ক্বারী জুম্মান আহমদ প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র জামিল আহমদ। নাত পরিবেশন করেন হাফিজ জালাল উদ্দিন।
সবক প্রদান করেন প্রধান অতিথি ও মাদরাসার প্রধান শিক্ষক পীর হাফিজ মাওলানা এমরুল হক নোমান। বিজ্ঞপ্তি
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed