Main Menu

শাবিতে ফাইনাল পরীক্ষা জানুয়ারি থেকে

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী জানুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

Manual4 Ad Code

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, আগামী ১৭ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে করোনায় আটকে থাকা বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা নেয়ার নির্দেশনা দেয়া দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার প্রথম ধাপে নেয়া হবে মাস্টার্স ও অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা। পরবর্তীতে ক্রমান্বয়ে অন্যান্য বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া করোনা পরিস্থিতি বিবেচনা করে যে পরীক্ষাগুলোর সময় ৩ ঘণ্টা ছিলো তা কমিয়ে ২ ঘণ্টা ও ২ ঘণ্টার পরীক্ষাগুলোকে এক ঘণ্টার মধ্যে নেয়ার জন্য বলা হয়েছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশ অনুযায়ী পরীক্ষার সময় আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মেয়েদের ক্ষেত্রে আবাসন ব্যবস্থা করতে অসুবিধায় পড়লে তাদেরকে সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

সার্বিক বিষয়ে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা শিক্ষার্থীদের সেশনজট মুক্ত করতে এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সঠিক সময়ে বের হয়ে কর্মস্থলে যোগদান করুক। শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code