আমেরিকায় তুষারঝড়ের কবলে ৫ কোটি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন সেখানে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে।
এরই মধ্যে নতুন বিপর্যয় দেখা দিয়েছে দেশটির বেশ কয়েকটি রাজ্যে। নিউইয়র্কসহ আমেরিকার পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্য তুষারঝড়ের কবলে পড়েছে। রাস্তায় বরফের স্তুপ জমে ব্যাহত হচ্ছে যান চলাচল।
আরও তুষারঝড়ের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। তীব্র ঠান্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
নিউইয়র্ক সিটি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং পেনসিলভেনিয়ার কয়েকটি অংশে ৫ কোটির বেশি মানুষ তুষারঝড়ের কবলে পড়েছে। বড়দিনের আগে এমন তুষারঝড়ে বিপর্যস্ত সাধারণ মানুষ।
এসময় সাধারণত কেনাকাটায় ব্যস্ত থাকে আমেরিকানরা। তবে তুষারঝড়ের কারণে তীব্র ঠাণ্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। অনেকে আগেই নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলেছেন।
পূর্বাভাস বলছে, পূর্ব পেনসিলভেনিয়া থেকে নিউইয়র্কের ক্যাটসিল পর্বতমালার প্রশস্ত অঞ্চলে ২ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। এ পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সূত্র: স্কাই নিউজ
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed