সিলেটে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৯ জনকে আটক করেছে মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশ। বুধবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানাধীন সাহেবের গাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও সরঞ্জামাদি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, কামরুল ইসলাম (৩৫), মো. আজিজুল হক (৩৩), মো. রানা (২৮), জুবের আহমদ (২৪), আলী নূর (২৪), আবুল হাসান (৩২), মো. আকবর (৩০), সামসুল ইসলাম (৩৫), মুজাহিদ (৩৫). সকলেই সাহেবের গাঁও এলাকার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ সেখান থেকে একটি বড় ছক্কা খেলার গুটিসহ বোর্ড, জুয়া খেলায় ব্যবহৃত ৫টি ১০ টাকার নোট, ৫টি ২০ টাকার নোট, ১টি ৫০ টাকার নোট, ১টি ১০০ টাকার নোটসহ সর্বমোট ৩০০ টাকা জব্দ করা হয় ও সেখানে উপস্থিত ৯ জনকে আটক করা হয়।
পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা (নং-৩০, তাং-১৭/১২/২০২০খ্রি., ধারা-১৮৬৭ সনের জুয়া আইন এর ৩/৪) রুজু করা হয় ও আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed