Main Menu

গোয়াইনঘাটে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে গণপিটুনীতে বদরুজ্জামান বদরুল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত বদরুল সিলেট সদর উপজেলার উমাইরগাঁও গ্রামের জৈন উদ্দিনের পুত্র।

মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের কচুয়ারপার গ্রামে এ ঘটনা ঘটে।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান জানান, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের কচুয়ারপার গ্রামের সিরাজ উদ্দিনের বাড়িতে নিহত বদরুলসহ ৪ জন গরু চুরি করতে যায়। এ সময় গরুর মালিক সিরাজ টের পেয়ে চিৎকার করলে আশপাশের শতাধিক লোক দ্রত এসে বাড়িটি ঘেরাও করে দুই চোরকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় অন্য দু’জন পালিয়ে যায়।

এদিকে, স্থানীয় ইউপি সদস্য রফিক আহমদ ধৃত দুই চোরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বদরুল মারা যায় এবং এ সুযোগে কৌশলে অপর চোর জালালাবাদ থানাধীন পাইকরাজ গ্রামের মৃত মুসক আলীর পুত্র রফিকুল ইসলাম (৪৫) পালিয়ে যায়।

এ ব্যাপারে গরুর মালিক সিরাজ উদ্দিন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন।

গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় দু’টি মামলা হয়। একটি গরু চুরি এবং আরেকটি অজ্ঞাতনামা আসামী দিয়ে হত্যা মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed