Main Menu

বন্দরবাজার-চৌহাট্রা সড়কে বন্ধ হচ্ছে রিকশা চলাচল

বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধণ কাজ চলমান অবস্থায়ই সিলেট নগরবাসীর দৃষ্টি কেড়েছে বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক। এই সড়কের কারুকর্যময় সৌন্দর্যবর্ধণ কাজ প্রশংসা কুড়াচ্ছে অনেকের।

এই সড়ককে সিলেটের একটি মডেল সড়কে পরিণত করার কথা জানিয়েছেন সিলেট সিটি মেয়র। এই লক্ষ্যে এবার এই সড়কে রিকশা-ভ্যান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে।

আগামি ১ জানুয়ারি থেকে কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক দিয়ে রিকশা, ঠেলা, ভ্যান গাড়ী চলাচল বন্ধ করার কথা জানিয়েছে সিটি করপোরেশন। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এমন আহ্বান জানিয়ে ১৫ ডিসেম্বর মঙ্গলবার নগরীতে মাইকিং করানো হয়।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীও এই সড়কে রিকশা-ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, এই সড়কটির সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধণ কাজ শেষ হলে কেবল নগরবাসী নয়, পর্যটকদেরও দৃষ্টি কাড়বে। যানজট এড়াতে এ সড়কে রিকশা চলাচল বন্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে।

সিসিক সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। সড়কের দুই পাশের স্থাপনা ভেঙ্গে সম্প্রসারিত হয় সড়ক। সংস্কার করা হয় সড়কের দুই পাশের ড্রেন ও ফুটপাত। সম্প্রসারণের পর সড়কের মাঝখানে ডিভাইডার বসিয়ে দুই পাশ দিয়ে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

Share





Related News

Comments are Closed