Main Menu

সিলেটের দুই ল্যাবে ৪৪ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে আজ সোমবার নমুনা পরীক্ষায় ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩৯ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানীর ল্যাবে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের ৪ জন সিলেট জেলার ও ১ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে সোমবার ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ৩১ জন, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed