শাবির ল্যাবে ৩৯ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে আজ সোমবার নমুনা পরীক্ষায় নতুন করে ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ সোমবার ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে সিলেটের ৩১ জন, সুনামগঞ্জের ৫ জন, মৌলভীবাজারের ১ জন ও হবিগঞ্জ জেলার ২ জন রয়েছেন।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed