সিলেটের ওয়েসিস হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) র্যাবের ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেছেন।
আদালত পরিচলনা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
রোববার রাত সোয়া ১১ টায় র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে ওয়েসিস হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও সরকারি বিধি পালন না করে প্রতিষ্ঠান পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (সিপিএসসি, ইসলামপুর, সিলেট) কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Related News
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More
জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকাRead More



Comments are Closed