সুনামগঞ্জে পাথরের আঘাতে শিশুকে হত্যা, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে শহরতলীতে চার বছরের এক শিশুকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এনামুল হক মুসা নামের ওই শিশু শহরের গুজাউড়া এলাকার নুরুল হকের ছেলে।
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে হাছননগর এলাকার গুজাউড়ায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর স্থানীয়রা হত্যার অভিযোগ এনে আব্দুল হালিম নামের এক যুবককে পুলিশে দিয়েছেন। তার বাড়ি সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে।
পুলিশ জানায়, শিশু মুসা শুক্রবার দুপুরে বাড়ির সামনে খেলা করছিল। এ সময় হালিম নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মুসাকে পা দিয়ে লাথি মেরে রাস্তার নিচে ফেলে দেয়। পরে একটি পাথর দিয়ে মুসার মাথায় আঘাত করে হালিম। এতে করে ওই শিশুটির মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকরা শিশুটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে সেখানে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা মুসাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুর রহমান জানান, এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তবে কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed