Main Menu

সিলেটের দুই ল্যাবে ৫১ জনের করোনা শনাক্ত

বৈশঅখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার পর তাদের করোনা শনাক্ত হয়।

শাবি’র জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে শুক্রবার ১৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৬ জন, সুনামগঞ্জের ৭ জন ও হবিগঞ্জের ৮ জন রয়েছেন।

অপরদিকে, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় সিলেটের আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানীর ল্যাবে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

Share





Related News

Comments are Closed