সিলেটে করোনায় আরও এক মৃত্যু, আক্রান্ত ১১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত চব্বিশ ঘণ্টায় সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলায় ৯ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২ জন রয়েছেন। একইদিনে সিলেট বিভাগে আরও ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের ২৮ জন সিলেটের, ৪ জন সুনামগঞ্জের ও ২ জন হবিগঞ্জ জেলার।
তবে গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৪ হাজার ৮৩৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৬০৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৯১১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৪৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের সকলেই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ৬৫৯ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৪৮ জন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More



Comments are Closed