Main Menu

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘সকালে মহাসড়কের ঘারিন্দায় দুই ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই চার জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত দু’জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।’

Share





Related News

Comments are Closed