সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ১০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও দুইজন মারা যাওয়ার মধ্য দিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪৭ জনে। এছাড়া এসময়ে সিলেট বিভাগে আরও ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া একইসময়ে সুস্থ হয়েছেন আরও ৩৪ জন
রোববার (৬ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১০ জনের মধ্যে ৬ জন রোগী সিলেট জেলার ও ৪ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা।
এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থেকে সুস্থ হওয়া ৩৪ জন রোগীর সকলেই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় মারা যাওয়া ২ ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।
রোববার (৬ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৪ হাজার ৭৯২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৫৭০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৯১১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৪৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ৬০৩ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৪৭ জন।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More



Comments are Closed