মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি, বিশ্বনাথে যুবক গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুক স্টরিতে অবমাননাকর কটুক্তিমুলক পোষ্ট দেয়ায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সুব্রত সোম (২৭) উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রয়াগমহল গ্রামের সুধন্য সোম’র পুত্র।
৩ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে আসামি তার ‘সুব্রত সোম’ ফেসবুক আইডির স্টরিতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) নিয়ে অবমাননামুলক পোষ্ট করা হয়।
আর সেই পোষ্ঠটি স্কীনশর্ট করে তারই ফেসবুক বন্ধু ‘জুয়েল ভাই’ আইডি থেকে প্রকাশ করে অন্যান্য মুসলিম বন্ধুদের মধ্যে শেয়ার করলে তা অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে মুসলিমদের মধ্যে ক্ষোভের সৃষ্ঠি হয়।
এনিয়ে এলাকার কয়েকটি মুসলিম যুব সংঘ প্রতিবাদ মুলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। তাকে গ্রেফতারের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসে। এমন ঘটনা উল্লেখ করে থানা পুলিশের এসআই নুর হোসেন বাদি হয়ে একটি সাধারণ ডায়েরী করেন। শুক্রবার বিকেলে ওই ডায়েরী মুলে তাকে সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed