টাঙ্গাইলে ট্রাক চাপায় ৬ বাসযাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক চাপায় ছয় জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো অনেকে।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ পরিচালক জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার দেওহাটায় পৌঁছালে বাসটি বিকল হয়ে যায়। বাসের যাত্রীরা বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসটি মেরামতের জন্য অপেক্ষা করছিলেন। এসময় পিছন দিক থেকে অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৭ জন।
পরে পুলিশ স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে আহত আরও ৩ জনের মৃত্যু হয়।
Related News
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More



Comments are Closed