ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণার দায়ে মাগুরা থেকে এক যুবককে গ্রেফতার করেছে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ।
গ্রেফতার আসামীর নাম মোঃ শফিকুল ইসলাম (২২)। সে মাগুরা জেলার রামদেবপুর গ্রামের আকবর মোল্লার ছেলে।
এসএমপি’র মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় মোঃ শফিকুল নিজের পরিচয় ও ছবি গোপন করে বিভিন্ন ভুয়া ফেইসবুক আইডি খুলে সিলেটের এক নারীর (বাদীর) সাথে চ্যাট করে বাদীর অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও সংগ্রহ করে। পরবর্তীতে মোবাইল এ্যাপস ব্যবহার করে বিভিন্ন নাম্বার থেকে বাদীর মোবাইল ফোনে কল দিয়ে টাকা দাবি করে এবং ৫০ হাজার টাকা না দিলে আসামীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ইন্টারনেটে ছড়িয়ে দিবে মর্মে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। ভিকটিম এ বিষয়ে এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী সনাক্ত হবার পর এয়ারপোর্ট থানার মামলা নং -৫৯ তাং-২৩/১১/২০২০ ইং ধারা-২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩/২৪/২৫/২৬/৩৪ রুজু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) খোকন দাস সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মাগুরা জেলার মুহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ নভেম্বর রাতে তাকে গ্রেফতার করেন। ধৃত আসামীর হেফাজত হতে একটি অপ্পো এ১২ মোবাইল এবং একটি আইটেল মোবাইল উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধৃত আসামী মেয়েদের নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণা করতো। সে নিজের পরিচয় গোপন করে অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইল করে তা ইন্টারনেট সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে টাকা পয়সা দাবী করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed