বৃহস্পতিবার সিলেটে গ্যাস থাকবে না ৮ ঘন্টা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকা ছাড়া বাকি সব এলাকায় বৃহস্পতিবার (৩ ডিস্মেবর) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ।
গত ৩০ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সিলেট শহরতলির খাদিমনগর এলাকার জালালাবাদ গ্যাস স্টেশনের (ডিআরএস) জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এর জন্য শুধু দক্ষিণ সুরমা এলাকা ছাড়া সিলেট মহানগরীর বাকি সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট মহানগরীতে জালালাবাদ গ্যাসের অধিভুক্ত প্রায় ৩০ হাজার গ্রাহক রয়েছেন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed