সিলেটে আরো ৩৩ জন করোনায় আক্রান্ত, সুস্থ ৫১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত চব্বিশ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ৩৩ জন করোনা আক্রান্ত রোগী। তাদের মধ্যে ২৯ জনই সিলেট জেলায় বাসিন্দা। আর বিভাগের সুনামগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলায় ১ জন করে আরও ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হয়ে উঠেছেন আরও ৫১ জন রোগী। তাদের মধ্যে ৪৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ৩ জন ও হবিগঞ্জ জেলায় ১জন সুস্থ হয়েছেন।
বুধবার (২ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ১৪ হাজার ৬৭৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৪৮৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৬৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৯৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃতের সংখ্যা ২৪৪ জন। এদিকে এখন পর্যন্ত এই ভাইরাস থেকে বিভাগে সেরে উঠেছেন ১৩ হাজার ৪৮৬ জন মানুষ।
সিলেটের চার জেলায় ৪৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ৪৮৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৪৪ জন।
Related News
ঢাকার বিমানবন্দর থেকে জগন্নাথপুরের প্রবাসফেরত সুজন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: ওমান থেকে দেশের মাটিতে পা রেখেছিলেন যুবক এমডি সুজন (৩০)। কিন্তু ঢাকারRead More
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More



Comments are Closed