বৃহস্পতিবার সিলেটে ৮ ঘন্টা থাকবে না গ্যাস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে গ্যাসের পাইপলাইনে জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে বলেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে বলা হয়য় শহরতলির খাদিমনগরস্থ ডিআরএস-এর রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ ডিসেম্বর টানা ৮ ঘণ্টা দক্ষিণসুরমা ছাড়া সিলেট মহানগরীর সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
তবে কারিগরি কারণে সিলেটে গ্যাস সরবরাহের ক্ষেত্রে এই ৮ ঘণ্টা সময়ের কম-বেশি হতেও পারে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
Related News
জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকাRead More
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More



Comments are Closed