সাত ব্যাংকে ৭৭১ পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রায়ত্ত ৫টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের মোট ৭৭১টি শূন্য পদের বিপরীতে সিনিয়র অফিসার পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। সমন্বিত এই সাত ব্যাংকের শূন্য পদের বিপরীতে (২০১৮ সালভিত্তিক) নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)।
আগামী ৫ ডিসেম্বর রাজধানীর মোট ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করে বিএসসি। শনিবার (২৮ নভেম্বর) বিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিএসসি’র দেওয়া তথ্যানুযায়ী, রাষ্ট্রায়ত্ত তিনটি বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড বিশেষায়িত ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, অ-তালিকাভুক্ত ব্যাংক কর্মসংস্থান এবং রাষ্ট্রায়ত্ত দুই আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ এই সাতটি প্রতিষ্ঠানের মোট ৭৭১ পদের বিপরীতে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা ছিল।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed