দেশে করোনায় আরো ৩৬ মৃত্যু, শনাক্ত ১৯০৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আরও ১ হাজার ৯০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন ।
দেশে গত মার্চের শুরুর দিকে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৫৮০ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন হল।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত এক দিনে আরও ২ হাজার ২০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন; তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন হয়েছে।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed