ভারতে করোনা হাসপাতালে আগুন, ৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজকোটে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে করোনায় আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর ওই হাসপাতালে করোনা আক্রান্ত ২৮ জনকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্য রাতে গুজরাটের উদয় শিবানন্দ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে।
এ ঘটনায় গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, রাত ১টার দিকে উদয় শিবানন্দ হাসপাতালের আইসিইউতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। হাসপাতাল থেকে মোট ৩০ জনকে উদ্ধার করা হয়। সেখানে করোনা আক্রান্তদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। তিনজন হাসপাতালে মারা যান। উদ্ধার হওয়ার পর বাকি দুজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের আরও জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে মনে করা হচ্ছে হাসপাতালের তিন তলায় শর্ট সার্কিট হয়েছিল।
রাজকোট মিউনিসিপ্যাল কমিশনার উদিত আগরওয়াল বলেছেন, ‘আইসিইউতে মোট সাত জন করোনা আক্রান্ত ভর্তি ছিলেন। তাদের মধ্যে তিনজনের ঘটনাস্থলের মৃত্যু হয়। বাকিদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়া করোনা আক্রান্তদের অন্য একটি করোনা হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গত আগস্ট মাসে আহমেদাবাদের একটি চারতলা কোভিড হাসপাতালেও আগুন লেগেছিল। ওই ঘটনায় মৃত্যু হয় আটজনের।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed