ব্রাহ্মণবাড়িয়ায় বাস-পাওয়ার টিলার সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী যাত্রীবাহী বাস ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের সাঈদ মিয়ার ছেলে আক্তার হোসেন (৪৫), সোলমান মিয়ার ছেলে রমজান মিয়া (৬০) ও হাবিবুল্লা মিয়ার ছেলে সুরতুল্লাহ (৩৫)। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান জানান, সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের রামপুর এলাকার যমুনা ব্রিকসের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই পাওয়ার টিলারের তিন আরোহী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বাসের পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed