১৩ দেশের জন্য আমিরাতের ভিসা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক, ইরান ও সিরিয়াসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১৩টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ সিদ্ধান্ত ১৮ নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বিজনেস পার্কের জারি করা নথি অনুসারে এটা জানা গেছে। খবর রয়টার্স।
ওই নথিতে বলা হয়েছে, লিবিয়া, ইয়েমেন ও আফগানিস্তানসহ ১৩টি দেশের নাগরিকদের জন্য নতুন কাজ ও ভ্রমণ ভিসার আবেদনগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। এর বাই আরও রয়েছে আলজেরিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, পাকিস্তান, তিউনিসিয়া। এসব দেশের নাগরিকদের জন্যও এ নিষেধাজ্ঞার বিষয়টি প্রযোজ্য।
তবে কি কারণে ভিসা বন্ধ করা হয়েছে বা এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাতের পরিচয় ও নাগরিকত্ব বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তারা তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সংযুক্ত আরব আমিরাত আফগান, পাকিস্তানি ও অন্যান্য বেশ কয়েকটি দেশের নাগরিকদের সাময়িকভাবে নতুন ভিসা দেয়া বন্ধ করেছে। যদিও সূত্রটি উদ্বেগের বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে এ নিষেধাজ্ঞা স্বল্প সময়ের জন্য বলবৎ থাকবে বলে মনে করেন তিনি।
এর আগে গত সপ্তাহেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাত তার নাগরিক ও অন্যান্য কয়েকটি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। ভিসা স্থগিতের কারণ হিসেবে মন্ত্রণালয় মনে করেছিল, এটি করোনাভাইরাস মহামারী সম্পর্কিত।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed