Main Menu

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষার তারিখ ঠিক করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

গত ২৬ সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণ দেখিয়ে ২০ সেপ্টেম্বর সে পরীক্ষা স্থগিত করে বার কাউন্সিল।

Share





Related News

Comments are Closed