Main Menu

সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান রমা বিজয় সরকার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মাধ্যমিক ও উচ্চ মাদ্যমাক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন ড. রমা বিজয় সরকার। তিনি তিতুমীর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তাকে সিলেট বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব ড. শীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এরআগে সিলেট শিক্ষাবোর্ডে চেয়ারম্যানের পদ দীর্ঘদিন ধরে শূন্য ছিলো। গেল মার্চ মাস থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন বোর্ডের সচিব মস্তোফা কামাল।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমদ জানান, আগামি রবিবার নতুন চেয়ারম্যান কাজে যোগদান করতে পারেন।

উল্লেখ্য, নতুন চেয়ারম্যান ড. রমা বিজয় সরকারের গ্রামের বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়।

Share





Related News

Comments are Closed