সিলেটে একদিনে আরো ৩৬ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩৫ জন। আর এ সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত ৩৬ জনের মধ্যে ২৩ জন রোগীই সিলেট জেলায় বাসিন্দা। আর বিভাগের সুনামগঞ্জ জেলায় ৭ জন, মৌলভীবাজার জেলায় একজন ও হবিগঞ্জে ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৩৫ জন রোগীর মধ্যে ৩২ জনই। একইদিন সিলেটের সুনামগঞ্জ জেলায় ২জন ও হবিগঞ্জে ১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। আর গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৪ হাজার ৪৫৭ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৩০২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৫৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৮১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৩১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ২৩১ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৪৩ জন।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed