গোলাপগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আ ন ম বদরুদ্দোজা বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে আছে অনেক প্রতিভা। তারা নিজেদের প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পায়না বলে মেধা থাকার পরও তাদেরকে কাজে লাগানো যাচ্ছে না। বিজ্ঞান মেলা এক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণের সুযোগ পেয়েছে।
তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য তিনি শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজ্ঞানমেলা ২০২০ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এমসি একাডেমি স্কুল ও কলেজ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ ব্যানারে স্টল দিয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির প্রদর্শন করে।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুর রহিম, উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা নির্বাচন অফিসার সাইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল মিয়া, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিবৃন্দ।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed