ঢাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সব বিভাগীয় শহরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাবির ভর্তি কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে পরিবর্তন আনা হয়েছে ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনেও।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় ক, খ, গ, এবং ঘ এই চার ইউনিটে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী), ৪০ নম্বরের লিখিত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিটিংয়ে সর্বসম্মতিক্রমে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি গৃহীত হয়েছে। পরীক্ষা মোট ১০০ নম্বরের ওপর হবে তাও গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট অনুষদের ডিনরা ঠিক করবেন পরীক্ষার সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed