সিলেটে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে তালাবদ্ধ ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর উত্তর কাজীটুলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সৈয়দা তামান্না বেগম (১৯)-এর স্বামী আল মামুন (২৮) পলাতক রয়েছেন।
তথ্যটি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের।
তিনি জানান, নগরীর উত্তর কাজীটুলা এলাকার ৪/১ নং বাসা থেকে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ সৈয়দা তামান্না বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে। এর আগে তামান্না বেগমের ঘরের দরজা তালাবদ্ধ দেখে বাড়িওয়ালা ও প্রতিবেশিদের সন্দেহ তৈরি হলে তারা পুলিশকে খবর দেন। দুপুর দেড়টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে তামান্না বেগমের লাশ উদ্ধার করে। তবে তার স্বামী আল মামুন পলাতক রয়েছেন।
তিনি আরও জানান, তামান্না বেগমের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

সৈয়দা তামান্না বেগমের বাবার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বলদি এলাকায় এবং স্বামী আল মামুনের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানায়। তারা স্বামী-স্ত্রী নগরীর উত্তর কাজীটুলা এলাকার ৪/১ নং বাসায় ভাড়াটে থাকতেন। গত ৩০ সেপ্টেম্বর পারিবারিকভাবে ব্যবসায়ী আল মামুনের সাথে তামান্নার বিয়ে হয়।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed