নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধ: পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো, বৃক্ষরোপন, কেককাটা, দোয়া মাহফিল, অনলাইন আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ৪২ তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় ও বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।
জানা গেছে, সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রশাসন ভবন চত্ত¡রে পতাকা উত্তোলন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বিশ^বিদ্যালয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে ভিসি ড. আবদুস সালামের নেতৃত্বে বেলুন ও পায়রা উড়ানো হয়। এসময় ৪২তম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪২টি ফলজ ও ওষধি বৃক্ষরোপন করা হয়।
বেলা সাড়ে ১১ টায় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোহরে নামাজের পর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে বিশ^বিদ্যালয়ে সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে সকাল সাড়ে ১০টায় হল প্রভোস্টগণ স্ব স্ব হলে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন। এছাড়াও সন্ধ্যা ৬টায় অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed