ওসমানী হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ পড়ে আছে। তার পরিচয় খোঁজছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরের ক্বীন ব্রিজের নিচে উত্তরপাড়ে একজন অজ্ঞাতনামা পুরুষ (৮০) সুরমা নদীর পানির নিচে ডুবে যেতে দেখে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের জরুরী বিভাগে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এরপর কোতোয়ালী মডেল থানা পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করে। কিন্তু উপস্থিত কেউ লাশের পরিচয় দিতে পারেননি। বর্তমানে এই ব্যক্তির মৃতদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। যদি কেউ মৃত দেহটি চিনতে পারেন তাহলে কোতোয়ালি মডেল থানায়(+8801320-067568) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed