আকবরের মোবাইল ও সিমকার্ড পিবিআইর কাছে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে নির্যাতন ও তার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার এসআই আকবর হোসেন ভূঁইয়ার মোবাইল ও সিমকার্ড মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত থেকে উদ্ধার করা ৪টি মোবাইল সিমকার্ড ও দুটি মোবাইল সেট গত বৃহস্পতিবার রাতে হাতে পেয়েছে পিবিআই। এর আগে সীমান্ত থেকে সেগুলো উদ্ধার করে কানাইঘাট থানা পুলিশ।
গত ৯ নভেম্বর কানাইঘাটের ডনা সীমান্ত থেকে আকবরকে গ্রেপ্তারের পর ৪টি সিমকার্ড, দুই নারীর ছবি, বাংলাদেশী একটি ২০ টাকার নোট ও আকবরের পাসপোর্ট সাইজ ছবি ভাইরাল হয়। কিন্তু সেগুলো তখন ভারতীয় খাসিয়া যুবকদের কাছে থাকায় তা উদ্ধার করা যায়নি।
কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা জানান, জব্দ সামগ্রীর মধ্যে দু’টি মোবাইল ফোন, চারটি সিম কার্ড, দু’টি গামছা, ১টি শার্ট, দুই নারীর ছবি ও সোয়েটার রয়েছে। বৃহস্পতিবার রাতেই মামলার তদন্তকারী সংস্থা পিবিআই’র ইন্সপেক্টর আওলাদ হোসেনের কাছে তা হস্তান্তর করা হয়েছে। জব্দ করা জিনিসগুলো আকবর যেখানে পালিয়ে অবস্থান নিয়েছিলেন, সেখান থেকে খাসিরায়া উদ্ধার করেছিল বলে জানা গেছে।
পিবিআই সিলেটের পুলিশ সুপার খালিদ উজ জামান জানিয়েছেন, রায়হান হত্যা মামলার তদন্তকাজ এগিয়ে যাচ্ছে। তদন্তে সহায়ক কোনো আলামত পেলে জব্দ করা হবে।
গত বৃহস্পতিবার রাতে জব্দ করা মোবাইল ও সিমকার্ড আকবরের ব্যবহৃত হলে সেক্ষেত্রে তদন্তে সহায়ক হবে বলে মনে করেন তিনি।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed