বিশ্বনাথে চালক ফোনে, গ্লাস ভেঙ্গে সিএনজি দোকানে
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সিএনজি চালিত অটোরিকশা বাসিয়া ব্রীজে রেখে গাড়ি থেকে নেমে চালক ফোনে কথা বলতে থাকেন। হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখেন তার গাড়ি একটি দোকানের গ্লাস ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানের স্বত্ত্বাধিকারী রেজাউল ইসলাম দাবি করেন।
স্থানীয়রা জানান, সিলেট শহরের ভূইয়া পাম্প থেকে যাত্রী নিয়ে বিশ্বনাথে আসে সিলেট-থ-১১-৭৪২৬ সিএনজি চালিত ওই অটোরিকশাটি। বাসিয়া সেতুর মুখে গাড়িটি দাঁড় করিয়ে চালক সাইফুল ইসলাম (২৬) যাত্রী নামিয়ে দিয়ে তিনিও মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে যান। চালক আসনে না থাকায় গাড়িটি দৌড়ে গিয়ে ব্লাক ডায়মন্ড নামক কাপড়ের দোকানের গ্লাস ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। উপস্থিত জনতা এই চালকের উপর ক্ষিপ্ত হলেও পুলিশের জন্য বেঁচে যান তিনি। আর অল্পের জন্য অনেক পথচারী ও আশপাশের অনেক ব্যবসায়ীরা রক্ষা পান।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।
Related News
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More
গোলাপগঞ্জে কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মালিককে (৬০) গ্রেপ্তার করেছেRead More



Comments are Closed