কমরেড আবুল হোসেনের ইন্তেকাল, শুক্রবার জানাযা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির প্রাক্তন সভাপতি কমরেড আবুল হোসেন ১৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে ওসমানী হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন। “ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন”।
মরহুমের নামাজে জানাযা ২০ নভেম্বর শুক্রবার বেলা ১১টায় শাহপরাণ বাহুবল জামে মসজিদে ও বাদ জুম্মা ঝরনারপার জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে নগরীর মানিক পীর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। জানাযায় পরিবার পক্ষ থেকে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে বদ্ধ ঘর থেকে তরুণের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বটেরতল এলাকায় নিজ বসতঘর থেকে রাজভি (২৫) নামে এক তরুণেরRead More
সিলেটে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওলাদ আহম্মেদ (২৩) নামে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের একRead More



Comments are Closed